নির্যাতিত কর্মীরা অবহেলিত, হাইব্রিডদের দৌরাত্ম্য—টি এইচ তোফার মন্তব্য।
- আপডেট সময় : ০২:৫০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছেন স্থানীয় বিএনপি নেতা টি এইচ তোফা। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “৫ আগস্টের পর নির্যাতিত কর্মীরা নেতাদের কাছে শত্রু হয়ে গেছে। টাকা ওয়ালা হাইব্রিড গুলো বন্ধু হয়ে গেছে!”তার এই মন্তব্যকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দলীয় ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং অর্থশালী নতুন মুখদের প্রাধান্য পাওয়ার অভিযোগ নতুন নয়—তবে একজন দায়িত্বশীল নেতার এমন প্রকাশ্য মন্তব্য বিষয়টিকে আরও গুরুত্বের সঙ্গে সামনে এনেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।এ বিষয়ে দলের অন্যান্য নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় পর্যায়ে অনেকেই মনে করছেন, এই বক্তব্য দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অসন্তোষেরই প্রতিফলন। টি এইচ তোফার এই স্ট্যাটাস ভবিষ্যতে দলীয় রাজনীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা না গেলেও বিষয়টি যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, তা বলাই যায়।