নারায়ণগঞ্জে তিন থানায় নতুন ওসি পদায়ন।
- আপডেট সময় : ০৯:২৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলায় তিনটি গুরুত্বপূর্ণ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে নতুন করে পদায়ন করা হয়েছে।পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে ফতুল্লা মডেল থানার ওসি মো. আব্দুল মান্নানকে সদর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে ডিবি (সদর জোন) ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমকে ফতুল্লা মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ লাইন্সে কর্মরত মোহাম্মদ এমদাদুল হক।বুধবার (৮ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।এর আগে সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম ও মো. আব্দুল বারিককে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।