সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার।
- আপডেট সময় : ১১:৩৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।পুলিশ জানায়, সোমবার (১৩ এপ্রিল) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানটি সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩নং ওয়ার্ডের মাদানীনগর চৌরাস্তা মোড়ে পরিচালিত হয়।অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ শাহাবুদ্দিন হাওলাদার (৪০) ও মোঃ নূরুল আমিন (৩২) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।