সিদ্ধিরগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে প্রীতি ম্যাচ ও মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৩:৫১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আজিবপুর ৪ নম্বর ওয়ার্ডে প্রীতি ফুটবল ম্যাচ, মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় সোনামিয়া স্টেডিয়ামের পাশের মাঠে এ আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন সিদ্ধিরগঞ্জ রানা স্পোর্টিং ক্লাব।অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন বলেন, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি দীর্ঘদিন ধরে সামাজিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করে আসছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ক্লাবের উদ্যোগে নিয়মিত মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়।তিনি আরও বলেন, “আপনার সন্তান মাদকের ধ্বংসস্তুপ থেকে নিরাপদ তো? আসুন, আমরা সবাই মিলে মাদককে প্রতিহত করি। তরুণ ও যুব সমাজের সম্ভাবনা রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।”আয়োজনের অংশ হিসেবে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়, যা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে সবাইকে উদ্বুদ্ধ করেন।উক্ত প্রীতি ম্যাচ খেলায় সাধারণ সম্পাদক দল ৩ গোল ও সভাপতি দল চার গোলে বিজয়ী হয়েছে। প্রীতি ম্যাচ ও সচেতনতামূলক এই আয়োজন স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় বলে আয়োজকরা জানান।এ সময় উপস্থিত ছিলেন, রানা স্পোটিং ক্লাবের উপদেষ্টা মোঃ মামুন সিদ্ধিরগঞ্জ রানা স্পোর্টিং ক্লাবের সভাপতি, মো ঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ বেপারী, রানা স্পোটিং ক্লাবের সদস্য মোঃ ওমর ফারুক জনি, মোঃ সোহেল, মোহাম্মদ ওমর, সদস্য মোঃ শরীফ, সদস্য মহিবুল, সদস্য ইসরাফিল হোসেন, সদস্য রাসেল, সদস্য তানভীর আহমেদ লাইট সহ আরো অনেকে।