সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি।
- আপডেট সময় : ১০:১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের ৭ নং ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পুলিশ সদস্য পল্লব চন্দ্র পন্ডিত জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৭ নং ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকার ১০ তলা ভবনে ফিরোজ মিয়ার বাসার পার্কিংয়ে রাখা তার ব্যবহৃত এফজেড ভার্সন-২ মডেলের মোটরসাইকেলটি রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর PS2R664100A112527।জানা যায়, পল্লব চন্দ্র পন্ডিত সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত রয়েছেন এবং পরিবারসহ থানার পাশেই ওই বাসায় ভাড়া থাকেন।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে। পাশাপাশি চোর শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।পুলিশ জানায়, এ ধরনের চুরি রোধে বাসাবাড়ির পার্কিংয়ে নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারি বাড়ানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ওসি।