সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার, হেরোইন-ইয়াবা উদ্ধার।
- আপডেট সময় : ০৯:৪৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫ জন মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৪৫ পুরিয়া হেরোইন ও ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃতরা হলেন— ওমর ফারুক (৩০), বিজয় (২১), রিপন (৩৮), সাগর ওরফে টেটু (২২) ও শাকিল ওরফে টুন্ডা শাকিল (৩৫)। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এছাড়া, একই অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও এক আসামি মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।ওসি আব্দুল বারিক আরও জানায়, মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।