হকারদের পুনর্বাসনের দাবিতে শিমরাইল মোড়ে মানববন্ধন।
- আপডেট সময় : ০৬:৪৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
হকারদের স্থায়ী পুনর্বাসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় হকাররা। শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক হকার অংশ নেন।হকার আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা।প্রধান অতিথির বক্তব্যে দুলাল সাহা বলেন, জীবিকার তাগিদে হকাররা প্রতিদিন তীব্র রোদ, বৃষ্টি ও নানা প্রতিকূল আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে ব্যবসা করে থাকেন। এর মাধ্যমে তাদের পরিবার-পরিজনের জীবিকা নির্বাহ হয়। কিন্তু উচ্ছেদ অভিযান ও পুনর্বাসনের অভাবে তারা চরম অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন।তিনি বলেন, “একজন গরিব মানুষ সারাদিন রোদ-বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে জীবিকা নির্বাহ করবে—এটা কোনো অপরাধ হতে পারে না। অনেক হকার কিস্তিতে পণ্য কিনে ব্যবসা শুরু করেন, পরে সেই কিস্তি পরিশোধ করতে গিয়ে নতুন করে ঋণের বোঝা বাড়ে, যা তাদের জীবনে দুঃসহ চাপ সৃষ্টি করে।”দুলাল সাহা আরও বলেন, হকাররা জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না, বরং সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে চান। তিনি বর্তমান সরকারের প্রতি সমর্থন জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনার আহ্বান জানানো হলেও জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত এলে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠবে।হকারদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি গোলটেবিল বৈঠকের মাধ্যমে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের প্রশাসক, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং হকার প্রতিনিধিদের নিয়ে আলোচনার ভিত্তিতে একটি স্থায়ী পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করতে হবে।মানববন্ধন শেষে হকাররা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ