নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা।
- আপডেট সময় : ০১:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। অনুষ্ঠানে তিনি মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার কারণেই আমরা আজ একটি স্বাধীন দেশ ও জাতীয় পতাকা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।”নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন।