সংবাদ শিরোনাম ::
শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।
banglar potro
- আপডেট সময় : ০৩:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানার নৌ-পুলিশ।শনিবার (৪ এপ্রিল) বিকেলে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।সদর থানার নৌ-পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান খান জানান, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নিহত যুবকের পরনে ছিল কালো প্যান্ট ও কালো-হলুদ রঙের টি-শার্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ৫ থেকে ৬ দিন আগের।তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। পরিচয় নিশ্চিত হওয়ার পরই এটি হত্যা নাকি দুর্ঘটনা—সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।