চৌধুরীবাড়ি আদর্শ বাজারে ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচন: সর্বোচ্চ ভোটে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রিয়াজ।
- আপডেট সময় : ০৫:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত চৌধুরীবাড়ি আদর্শ বাজারের ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রিয়াজ।শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত এই নির্বাচনে বাজারের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে রিয়াজ ২৭৭ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বিজয় অর্জন করেন।নির্বাচনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়।বিজয়ী রিয়াজ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় সকল ব্যবসায়ীর প্রতি আমি কৃতজ্ঞ। বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব।”ব্যবসায়ীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে চৌধুরীবাড়ি আদর্শ বাজারের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।