সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেফতার।
- আপডেট সময় : ১০:০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক, ওয়ারেন্ট, চুরি ও অন্যান্য মামলার সাথে জড়িত মোট ৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১ এপ্রিল ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রিফাত (২২), মোঃ সুজন (২২), মোঃ হৃদয় (২০), মোছাঃ নীলা (২০), মোঃ স্বপন হাওলাদার (৪২), মোঃ সাইফুল ইসলাম বিল্লাল, এহসান উল্লাহ (২৯), মোঃ ফারহান আহম্মেদ সাগর (২৪) এবং মোঃ সোহেল রানা (২৬)।পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা, মাদক সেবন, চুরি, ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। অভিযানের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারীক জানায়, এলাকায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।