নারায়ণগঞ্জে অবৈধভাবে সরকারি রাস্তা কাটায় পোশাক কারখানাকে ১লাখ ১৫ হাজার টাকা জরিমানা।
- আপডেট সময় : ১০:১৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় অনুমতি ছাড়াই সরকারি রাস্তা কাটার দায়ে একটি পোশাক কারখানাকে জরিমানা করা হয়েছে। জনদূর্ভোগ সৃষ্টির অপরাধে “আবির ফ্যাশন” নামের প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন অভিযানটি পরিচালনা করেন। তিনি জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাধীন রাস্তা অনুমতি ব্যতীত কাটার ফলে এলাকাবাসীর চলাচলে বিঘ্ন ঘটে এবং জনদূর্ভোগের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে এই জরিমানা আদায় করেন। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।