সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার
- আপডেট সময় : ১০:০০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে ২৫০ পুড়িয়া হেরোইন এবং ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া জিআর সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অন্যান্য মামলার ১ জন আসামীসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে।গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন— মোঃ ফয়সাল (৩২), মোঃ সাহাবুদ্দিন (৩৫) ও মোঃ আনিসুর রহমান আনিছ (২৭)। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকের ভিত্তিতে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে।অভিযানটি পরিচালিত হয় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায়। এতে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। পুলিশের একটি চৌকস দল থানাধীন বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করে।অপর গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ মোজাম্মেল হোসেন, মোছাঃ রুবিনা আক্তার (ওরফে রুজিনা) এবং মোঃ সাদির উদ্দিন। তাদের বিরুদ্ধে বিভিন্ন আদালতের পরোয়ানা ও অন্যান্য মামলার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।