সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গাঁজাসহ ১০ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৫৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দিনভর পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের আটক করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া চুরির মামলায় ৪ জন, জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১ জনকে আটক করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. আলাল হোসেন ওরফে আলাল পাগলা, মো. কুরবান আলী, মোসলেম মিয়া, মো. শুভ, সাব্বির হোসেন শিপন, মো. নাহিদ, মো. রিয়াদ, মেহেদী হাসান রাজিব, সোহাগ মিয়া প্রমুখ।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি এমদাদুল হক আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, “মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”