সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনবেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
- আপডেট সময় : ০২:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
(১৮ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের এস ও রোড এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এসময় তিনি বলেন, আমাদের নেত্রি চিন্তা করেছিলেন উনার মৃত্যুর পরে এদেশের মানুষ নেতৃত্বের সংকটে যদি ভোগে অথবা যদি নেতা খুঁজে না পায় তাই উনি মৃত্যুর মাত্র চার দিন আগে তার পুত্র তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন। এখন আমাদের দেশে আর নেতৃত্বের সংকট নাই। কারণ খালেদা জিয়ার পরে সেই জায়গায় দলের এবং দেশের হাল ধরেছেন তারেক রহমান। সুতরাং খালেদা জিয়ার উপরে যেমনি বাংলাদেশের ১৮ কোটি মানুষ আস্থা এবং ভরসা রাখতেন, বিশ্বাস রাখতেন তেমনি তারেক রহমানের উপরেও আবার মানুষ সেইরকম আস্থা জায়গা তৈরি হয়েছে। এসময় তিনি আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আজারুল ইসলাম মান্নানের জন্যও দোয়া প্রার্থনা করেন। এ সময় স্থানীয় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো: জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভুইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা,মনির হোসেন