দেশীয় অস্ত্রসহ নারায়ণগঞ্জে ৫ দুষ্কৃতিকারী গ্রেফতার।
- আপডেট সময় : ০৫:৪৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ ৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. রমজান হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই মো. সেলিম মিয়া, এসআই মো. মোরশেদ আলম, এএসআই মো. বিল্লাল হোসাইনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে সদর থানাধীন নিউ জিমখানা রেলওয়ে কলোনি এলাকায় রাব্বী নামে এক ব্যক্তির একতলা ভবনের ছাদের টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— মো. রাব্বি হাসান (৩৯), মো. হৃদয় (২৯), মো. পাভেল (৪২), মো. হাসান (৪০) এবং মান্নান (৪৩)। তারা নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও বন্দর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।এ সময় তাদের কাছ থেকে ১টি কাঠের বাটযুক্ত ছুরি, ১টি ছোড়া, ১টি কাঠের বাটযুক্ত ছোড়া, ১টি প্লাস্টিকের বাটযুক্ত চাকু এবং ১টি লোহার হাতলযুক্ত ছোড়া উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা অবৈধভাবে দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।