নারায়ণগঞ্জবাসীকে ঈদ মোবারক জানালেন সম্ভাব্য মেয়র প্রার্থী রাকিবুল ইসলাম রাকিব।
- আপডেট সময় : ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, স্ট্যার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে ফিরে এসেছে আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের মহিমান্বিত উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে তিনি বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তিনি আরও বলেন, ঈদ মানেই আনন্দ এবং পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশের এক অনন্য সুযোগ। প্রবাসে অবস্থান করলেও সবাই হৃদয়ের বন্ধনে আবদ্ধ—এই সম্পর্ক আরও সুদৃঢ় হোক, এটাই প্রত্যাশা।রাকিবুল ইসলাম রাকিব আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও সম্প্রীতির বার্তা বয়ে আনবে। সকল ভেদাভেদ ভুলে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তোলার আহ্বান জানান তিনি।তিনি সকলকে ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সমাজের প্রতিটি মানুষের জীবনে হাসি, ভালোবাসা ও মানবিকতার আলো ছড়িয়ে পড়ুক—এই কামনায় সবাইকে আবারও ঈদ মোবারক জানান তিনি।