প্রিপেইড মিটারের মাসিক ভাড়া প্রত্যাহার: জনবান্ধব সিদ্ধান্ত, স্বাগত জানালেন খাইরুল ইসলাম সজিব।
- আপডেট সময় : ০৮:৪৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সরকারের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, “প্রিপেইড মিটারের মাসিক ভাড়া নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। এই চার্জ প্রত্যাহারের ফলে জনগণ সরাসরি উপকৃত হবে।”তিনি আরও আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে ভোক্তাদের ভোগান্তি অনেকটাই কমবে এবং বিদ্যুৎ সেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।খাইরুল ইসলাম সজিব বলেন, ভবিষ্যতেও জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকার এমন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে—এটাই সকলের প্রত্যাশা।