চৌধুরীবাড়ি আদর্শ বাজারে ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচন ১১ এপ্রিল, সহ-সাধারণ সম্পাদক পদে রিয়াজের দোয়া প্রার্থনা।
- আপডেট সময় : ১০:৩২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃচৌধুরীবাড়ি আদর্শ বাজারের ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচন আগামী ১১ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ রিয়াজ হোসেন। তিনি নির্বাচনে অংশ নিয়ে বাজারের সকল ব্যবসায়ীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।প্রচারণার অংশ হিসেবে মোঃ রিয়াজ হোসেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, তারা যদি তাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীদের সেবার মান বৃদ্ধি নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি বাজার ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও ব্যবসাবান্ধব করার প্রতিশ্রুতি দেন তিনি।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বাজারকে একটি আধুনিক ও সুশৃঙ্খল পরিবেশে রূপান্তর করা সম্ভব। এজন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ রিয়াজ হোসেন “ক্যামেরা” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, চৌধুরীবাড়ি আদর্শ বাজারের সকল ব্যবসায়ীকে নির্বাচনে অংশগ্রহণ করে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।