নারায়ণগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা
- আপডেট সময় : ০১:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে গোদনাইল বাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, শাহিদা নামে এক নারীর পরিচালিত হোটেলের ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়, তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মিরন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে এ বিস্ফোরণ ঘটতে পারে। তবে ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।