নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ।
- আপডেট সময় : ০১:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সরকার নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকা অধ্যাপক মামুন মাহমুদ বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সময় তিনি একাধিকবার কারাবন্দী হন এবং নির্যাতনের শিকার হন বলেও দলীয় সূত্রে জানা গেছে।দলীয় নেতাকর্মীরা জানান, তৃণমূল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মামুন মাহমুদ। তার এই নিয়োগকে নারায়ণগঞ্জের বিএনপির নেতাকর্মীরা ইতিবাচকভাবে দেখছেন।এদিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।