নাসিক নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীরা মাঠ সাজানো প্রস্তুতি।
- আপডেট সময় : ০১:২০:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণার আগে সম্ভাব্য মেয়র প্রার্থীরা তাদের মাঠ সাজানো প্রস্তুতি চলমান রয়েছে। ক্ষমতাসীন বিএনপি দলের তিনটি গ্রুপের ইতোমধ্যে সক্রিয়তা দেখা গেছে মাঠে, রমজান ও ঈদ উদযাপন নিয়ে তাদের বিভিন্ন প্রণোদনা দিতে । বিগত আওয়ামীলীগ সরকার আমলের বিজয়ী জনপ্রতিনিধিরকেও জাগিয়ে রাখার চেষ্টা করছেন বিএনপির কোন কোন প্রার্থী।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান নতুন প্রজন্মে তারুন্যের যুব সমাজের অহংকার মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের আহবায়ক ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপির এমপি নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব, প্রশাসক ও মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান, বিএনপিতে যোগদানকারী মাসুদুজ্জামান মাসুদসহ এদের ছাড়াও মেয়র প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল ও জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি আনিসুল ইসলাম সানি।রাকিবুল ইসলাম রাকিব সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ শহর কেন্দ্রিক সকল কর্মূসূচিতেই অংশগ্রহণ করে আসছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডেই তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।তার এই পদচারণা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনকে সামনে রেখে প্রার্থীতার বিষয়টি স্পষ্ট হয়ে গেছে । যদিও রাকিবুল ইসলাম রাকিব এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলছেন তিনি নির্বাচন করবেন । তবে তার কার্যক্রমে এমনটাই ধরে নিচ্ছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। সেই সাথে তার সাথে নারায়ণগঞ্জ বিএনপির সিনিয়র নেতাদেরও দেখা মিলছে।এরই মধ্যে মহান স্বাধীনতা দিবসে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে দুঃস্থ ও অসহায় মানুষকে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গত ২৬ মার্চ দুপুরে শহরের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণ এ ক্যাম্পের আয়োজন করা হয়।এ বিষয়ে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব বলেন, এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে, যা তাদের জন্য একটি বড় সহায়তা। নারায়ণগঞ্জ শহর ও বন্দরে ফ্রী মেডিক্যাল ক্যাম্পে বিপুল সংখ্যক দুঃস্থ ও অসহায় মানুষ ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করছেন।মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদের পক্ষে ১১থেকে ২২নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলররা ও প্রত্যাশিত প্রার্থীরা রমজান ও ঈদের সামগ্রী বিতরণ করেছেন। এর মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর (সাবেক) বিভা হাসানের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত হন মডেল মাসুদ। এর আগে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নের পর বিভা হাসানের ভাসুর প্রবীন বিএনপি নেতা মজিদ ও স্বামী হাসান আহম্মেদের বাড়িতে ছুটে যান মাসুদুজ্জামান। তিনি ওই পর থেকে তাদের সক্রিয় দেখা গেলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ প্রচারণা সময়ে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থীর দেখা গেছে মাসুদুজ্জামানের মঞ্চে বিভা হাসানের।শহর বন্দরে মডেল মাসুদের পক্ষে একাধিক সাবেক ও নবাগত প্রার্থীরা সক্রিয় হতে শুরু করেছে। এদেরকে জনগণের কাছে জনপ্রিয়তা তুলে ধরতে রমজান ও ঈদকে টার্গেট করা হয়েছে। এমনকি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরকে ঈদ উপলক্ষে সম্মানী দিয়েছেন মডেল মাসুদ। এখনো নাসিক নির্বাচনে মাসুদুজ্জামান প্রার্থী হবেন এমন নিশ্চিত হওয়া যায়নি। বিএনপির এমপি নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব ইফতার বিতরণ ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা সকলেই এমপি নজরুল ইসলাম বাবুর আস্থাভাজন হিসেবে পরিচিত। বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক হওয়া সুবাদে মহানগর বিএনপি যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা রয়েছেন আজাদের।এদিকে ১৭ বছর ধরে অপরিকল্পিত নগরীকে পরিকল্পিত শহর গড়ে তুলতে কাজ শুরু করেছেন বর্তমান প্রশাসক ও মহানগর বিএনপি অক সাখাওয়াত হোসেন খান। তিনি দায়িত্ব নেয়া পর থেকেও যানজট নিয়ে কাজ শুরু করেছেন।স্থানীয় এমপি আবুল কালামকে নিয়ে একাধিক সভা করেছেন তিনি। জেলা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন ঈদের পর হকার ও যানজট নিরসনে।