ফতুল্লায় হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ।
- আপডেট সময় : ০১:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় সন্ত্রাসীদের হামলায় বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেল চারটার দিকে তিনি ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান। এসময় তিনি ভুক্তভোগী পরিবারের সদস্য রোজিনা বেগমের কাছ থেকে হামলার বিস্তারিত বিবরণ শোনেন।ভুক্তভোগীর কথা শুনে জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামতের জন্য এক লাখ টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দেন মামুন মাহমুদ। তিনি জানান, আগামীকাল ২৪ মার্চ এই সহায়তার চেক প্রদান করা হবে।পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মামুন মাহমুদ বলেন, “প্রধানমন্ত্রী বিষয়টি অবগত হয়েছেন এবং আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। হামলার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটি যাতে নিরাপদে থাকতে পারে, সে বিষয়টিও নিশ্চিত করা হবে।”এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।