রূপগঞ্জে ৪৫০ বোতল ফেনসিডিল ও ৬০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিরা।
- আপডেট সময় : ০৭:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

পলাতকনারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৪৫০ বোতল ফেনসিডিল ও ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।রোববার (১৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৪টা ৫ মিনিটে রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান ও চেকপোস্ট ডিউটির সময় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলামের তত্ত্বাবধানে এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেনের নেতৃত্বে থানা এলাকায় রাত্রিকালীন চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআই আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার ঠাকুরবাড়িরটেক এলাকার সীম গ্রুপের কোয়ার্টার সংলগ্ন দক্ষিণ পাশে বাউন্ডারীঘেরা একটি পরিত্যক্ত ঝোপঝাড়ে অভিযান চালান।অভিযানকালে পুলিশ ঘটনাস্থলের সামনে পৌঁছালে সেখানে অবস্থানরত কয়েকজন মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৪৫০ বোতল ফেনসিডিল ও ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়।স্থানীয় লোকজন ও উপস্থিত সাক্ষীদের মাধ্যমে পালিয়ে যাওয়া আসামিদের নাম-ঠিকানা জানা গেছে। তারা হলেন— জুয়েল প্রধান (৪০), মেরাজ মিয়া (৩৬), রাসেল মিয়া (৪০) ও সজীব মিয়া (২৫)। তাদের বাড়ি রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায়। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন এ ঘটনায় জড়িত বলে জানা গেছে।এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।