র্যাব-১১ এর পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৬৭৮ গ্রাম আফিম উদ্ধার
- আপডেট সময় : ০৪:৩৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে


র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর পৃথক দুই অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য আফিম উদ্ধার করা হয়েছে।র্যাব-১১ সূত্রে জানা যায়, অদ্য ১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ৫ মিনিটে র্যাব-১১ সিপিএসসি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন হোসেন্দি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।অন্যদিকে, একই দিনে ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে র্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায়। এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬৭৮ গ্রাম অবৈধ মাদকদ্রব্য আফিম উদ্ধার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।