সিদ্ধিরগঞ্জে গ্রিল কেটে ডাকাতি: পরিবারকে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট।
- আপডেট সময় : ০৬:২২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে গ্রিল কেটে প্রবেশ করে পরিবারের সদস্যদের বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সীমা ডাইং সংলগ্ন মঞ্জিল মোরশেদ নামের এক ব্যক্তির পাকা বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, ডাকাতরা বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নেয়।ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, ডাকাত দলের সদস্য সংখ্যা ছিল আনুমানিক ৭ থেকে ৮ জন। তারা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার এবং নগদ দেড় থেকে দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে।এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত লুট হওয়া মালামাল উদ্ধার বা কাউকে আটক করা সম্ভব হয়নি।সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।