সিদ্ধিরগঞ্জে ট্রান্সপোর্ট মালিক সমিতির সভায় ক্ষোভ, উন্মুক্ত আলোচনায় অনিয়মের অভিযোগ।
- আপডেট সময় : ০৮:০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির বিশেষ সাধারণ সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সংগঠনের বিভিন্ন অনিয়ম, অবহেলা ও বৈষম্যের অভিযোগ তুলেছেন সদস্যরা।মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ট্রাক ইস্টার্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সংগঠনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে নূর হোসেন হীরাকে আহ্বায়ক, মোঃ নজরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।এসময় পূর্ববর্তী কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ সদস্যরা।সমিতির সভাপতি সেলিমের সভাপতিত্বে এবং নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সদস্যরা খোলামেলা আলোচনা করেন।বক্তব্য দিতে গিয়ে সদস্য মনির হোসেন অভিযোগ করেন, তিনি কমিটির সদস্য হওয়া সত্ত্বেও কখনো কোনো সভার নোটিশ বা দাওয়াত পাননি। বিষয়টি নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।অন্যদিকে সদস্য শরিফ হোসেন অভিযোগ করেন, পূর্বের কমিটির নেতারা নিজেদের জন্য আলাদা করে খাবার ও বিভিন্ন সুবিধা গ্রহণ করতেন, অথচ সাধারণ সদস্যরা বঞ্চিত থাকতেন। তিনি এ ধরনের বৈষম্যমূলক আচরণের কঠোর সমালোচনা করেন।উন্মুক্ত আলোচনায় অংশ নেওয়া সদস্যরা সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সকল সদস্যের সমান অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।সভায় উপস্থিত অন্যান্য সদস্যরাও তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানান।