সিদ্ধিরগঞ্জে ঢাকা কাচ্চি ডাইন, খাবার খেয়ে অসুস্থ ভোক্তার অভিযোগে ভোক্তা অধিকারের অভিযান।
- আপডেট সময় : ০১:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২৭২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে রেস্টুরেন্টের পরিবেশন করা বাসী খাবার খেয়ে অসুস্থ ভোক্তার অভিযোগের পর প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়।
মঙ্গলবার(১৩ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায় ঢাকা কাচ্চি ডাইন নামক ওই রেস্টুরেন্টে অভিযানটি পরিচালিত হয়। এসময় প্রতিষ্ঠানটিতে পঁচা-বাসী খাবার এবং ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা খাবার পাওয়া যায়। পরে এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।
সেই সাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এসব বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয় ভোক্তা অধিদপ্তর।ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক জানান, কয়েকদিন আগে রেস্টুরেন্টটিতে একজন ভোক্তা খাবার খেয়ে অসুস্থ হয়। পরে তিনি আমাদের কাছে অভিযোগ জানান। তার প্রেক্ষিতে আজ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পঁচা বাসী খাবারের পাশাপাশি বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। একারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।সটঃ হৃদয় রঞ্জন বণীক, সহকারী পরিচালক, ভোক্তা অধিদপ্তর, নারায়ণগঞ্জসাদ্দাম হোসেন মুন্না খান। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।