সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেফতার।
- আপডেট সময় : ০১:১৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় মোট ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (১৯ এপ্রিল ২০২৬) রাতে থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে জিআর ও সিআর দুইটি পরোয়ানাভুক্ত মামলায় ২ জন, চুরির মামলায় ১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— মো. মাসুম (৪০), নিলয় আহম্মেদ নয়ন, মো. ইয়াসিন (২৬), মো. রকি (৩০), আব্দুল কাদির (৪৪) এবং শামীম হোসেন (২৭)। তারা সবাই সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, “মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
