সিদ্ধিরগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে মিনিট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
- আপডেট সময় : ০৩:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে মিনিট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহতনারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে ইটভর্তি মিনিট্রাকের ধাক্কায় ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাত ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন এলাকায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, একটি কাভার্ড ভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে চাকায় হাওয়া দিচ্ছিল। এ সময় পেছন দিক থেকে ইটভর্তি একটি মিনিট্রাক এসে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মিনিট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনায় ট্রাকের চালকের সহকারী মোঃ জিয়াউল হক (৫০) ঘটনাস্থলেই মারা যান। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার রামচন্দ্রপুর বেশরগাতী এলাকার বাসিন্দা। তার পিতার নাম আলী এবং মাতার নাম আমেনা খাতুন।দুর্ঘটনায় ট্রাকের অজ্ঞাত চালক গুরুতর আহত হন। পথচারীরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়।সংবাদ পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই (নিরস্ত্র) আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি বিবেচনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাঁচপুর/শিমরাইল স্টেশনে খবর দিলে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ট্রাকের সামনের অংশ কেটে নিহতের মরদেহ উদ্ধার করে।পুলিশ জানায়, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।