সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান: গাঁজা-হেরোইনসহ আটক ১, ওয়ারেন্টে গ্রেফতার ৪।
- আপডেট সময় : ০৯:২১:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ওয়ারেন্টভুক্ত আরও চারজন আসামিকেও গ্রেফতার করা হয়েছে।শনিবার (০৪ এপ্রিল ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানকালে লাল চাঁন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে সুমিলপাড়া বিহারী কলোনী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৫২ পুড়িয়া হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।অপরদিকে, পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও চারজন আসামি—মোঃ গোফরান সিদ্দিকী, রোজিনা বেগম, পারভেজ (২০) ও আশিক শেখ প্রকাশ আসলাম (২৪)-কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক আরও বলেন, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।