সিদ্ধিরগঞ্জে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।
- আপডেট সময় : ১০:০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন।বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে চিত্তরঞ্জন কটন মিলস হরিসভা মন্দির এলাকায় এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশনেতা তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,আবু আল ইউসুফ খান টিপু,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু। স্বেচ্ছাসেবক দলের বাবু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য আরমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।