সোনারগাঁওয়ে অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।
- আপডেট সময় : ০১:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।অভিযান সূত্রে জানা যায়, ০৪ এপ্রিল ২০২৬ তারিখে সোনারগাঁও থানাধীন সাদিপুর ইউনিয়নের গংগাপুর কালিবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধৃত আসামী কবীর (৩৪) এর বসতবাড়ির ২য় তলার পূর্ব পাশের একটি কক্ষ থেকে ৬৩ (তেষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন— কবীর (৩৪), পিতা রফিজউদ্দীন, মাতা মাজেদা বেগম, সাং গংগাপুর কালিবাড়ি, ইউপি সাদিপুর এবং রনি (৩২), পিতা শাহ আলম, মাতা নার্গিস, স্থায়ী ঠিকানা পরাপর্দী মীরেরবাগ, ইউপি জামপুর। তিনি বর্তমানে নানার বাড়ি (আদম আলী), গংগাপুর কালিবাড়ি এলাকায় অবস্থান করছিলেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লাহ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।