সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
banglar potro
- আপডেট সময় : ১২:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

উপজেলার বাবরুকপুর গ্রামে র্যাংকস গ্রুপের দক্ষিণ গেটের পাশে সৌদী প্রবাসী জহিরুল ইসলাম লিটনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তার স্ত্রী রনি আক্তার বাদি হয়ে সোনারগাঁও থানায় ও এসপি কার্যালয়ে সোমবার একটি অভিযোগ দায়েন করেছেন। রোববার রাত আনুমানিক ২টার দিকে মাস্ক পড়া ডাকাত দলের ৫/৬ জন সদস্য দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে এবং পরিবারের অন্য সদস্যদের গলায় ধারালো ছুরি ধরে আলমারীতে থাকা নগদ ২০ হাজার টাকা, ৫ স্বর্ণালংকার ও কয়েকটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায়।এ ব্যাপারে সার্কেল এসপি ইমরান আহমেদ দ্রুত ওই দুষ্কৃতকারীদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। সোনারগাঁও থানার ইন্সপেক্টর সামিরুল জানান, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে।