সংবাদ শিরোনাম ::
banglar potro
- আপডেট সময় : ০৭:০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিসকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পঞ্চবটি–মুক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড় এলাকায় (প্রধান সিএনজি স্টেশনের সামনে) ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপনসহ গ্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে।এ কারণে আজ ২১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ (বুধবার) দুপুর ০১টা থেকে সন্ধ্যা ০৬টা পর্যন্ত মোট ৫ (পাঁচ) ঘণ্টা নারায়ণগঞ্জ শহর, মুন্সিগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা ও ফতুল্লাসহ তৎসংলগ্ন এলাকায় (আদমজী ইপিজেড এলাকা ব্যতীত) সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।তিতাস গ্যাস কর্তৃপক্ষ