এসএসসি পরীক্ষার্থীদের সুবিধায় নারায়ণগঞ্জে যানজট নিরসনে যুবদলের উদ্যোগ
- আপডেট সময় : ০৭:০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
এসএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মহানগর যুবদলের ২ নম্বর সদস্য শহিদুল ইসলামের তত্ত্বাবধানে সড়কে স্বেচ্ছাসেবক নিয়োজিত করে যানজট নিরসনে কাজ করা হয়।শহিদুল ইসলাম জানান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “এসএসসি পরীক্ষার্থীরা যাতে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যেই আমরা সড়কে নেমেছি।”তিনি আরও বলেন, “আমি নিজেও একজন অভিভাবক। আমার এলাকাতেও অনেক পরীক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে সবসময় একটা দুশ্চিন্তা থাকে—সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে কিনা। অনেকেই এক থেকে দেড় ঘণ্টা আগে বাসা থেকে বের হয়। সেই ভোগান্তি কমাতেই আমাদের এই উদ্যোগ।”তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে। পরীক্ষা শেষ দিন পর্যন্ত যানজট নিরসনে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।