এসএসসি পরীক্ষার্থীদের সুবিধায় নারায়ণগঞ্জে যানজট নিরসনে যুবদলের উদ্যোগ।
- আপডেট সময় : ০২:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে


সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
এসএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মহানগর যুবদলের ২ নম্বর সদস্য শহিদুল ইসলামের তত্ত্বাবধানে সড়কে স্বেচ্ছাসেবক নিয়োজিত করে যানজট নিরসনে কাজ করা হয়। পরীক্ষার সময় যাতে শিক্ষার্থীরা ভোগান্তিতে না পড়ে, সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এ সময় শহিদুল ইসলাম বলেন, দীর্ঘ সময় পর তারা এ ধরনের সামাজিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। তিনি দাবি করেন, গত ১৮ থেকে ২০ বছর ধরে বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি যানজট নিরসন, রাস্তাঘাট নির্মাণ এবং মসজিদ-মাদ্রাসায় সহায়তা করে আসছেন। নিজের উপার্জনের অর্থ থেকেই এসব কাজে সহযোগিতা করে থাকেন বলেও জানান তিনি।তিনি আরও বলেন, এলাকার মানুষ চাইলে ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে তার।স্থানীয়দের মতে, পরীক্ষার সময় এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখে এবং যানজট কমাতে কার্যকর প্রভাব ফেলে।