আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসররা এখনো আপনাদের পাড়া ও মহল্লাতে আছেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব – পুলিশ পরিদর্শক মিজানুর রহমান
- আপডেট সময় : ০২:৫৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে


সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান বলেছেন, আপনারা বলেছেন আওয়ামী লীগের দোসররা ফ্যাসিস্ট দোসররা এখনো আপনাদের এলাকাতে বা মহল্লাতে আছেন, আপনারা এই এলাকার জনগণ,আপনারা সবাইকে চিনেন কার বিরুদ্ধে মামলা আছে বা নাই সে যদি দোসর হয়ে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এ সময় চাঁদাবাজি, ভূমিদস্যুতা,লুটপাট, বিভিন্নভাবে হয়রানি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি সাধারণ জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন।মিজানুর রহমান বলেন, “তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তথ্যদাতার নাম গোপন রাখা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এসব সন্ত্রাসী ও অপরাধীদের আইনের আওতায় আনা হবে।” বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় নাসিক ২ নম্বর ওয়ার্ড বিটপুলিশের উদ্যোগে মিজমিজি একটি মাদ্রাসা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন। সভায় সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিভিন্ন ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার বিষয় নিয়ে আলোচনা করা হয়।সভায় সভাপতিত্ব করেন, ২ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ ৩ আসনের প্রার্থী গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আরিফ ভূঁইয়া উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন মোঃ ফারুক হোসেন, এসআই মাহাবুব,এস আই জাকিরুল, এএসআই ফজলুল হক, বিএনপি নেতা হাজী জহিরুল ইসলাম, বিএনপি নেতা পলাশ, বিএনপি নেতা জসিম, বিএনপি সহ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।