ঈদে ফাঁকা শহরে নিরাপত্তা জোরদার, নারায়ণগঞ্জে র্যাব-১১’ বিশেষ টহল।
- আপডেট সময় : ০৬:১৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নগরবাসী গ্রামের বাড়িতে যাওয়ায় ফাঁকা হয়ে পড়েছে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকা। এ সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতির ঝুঁকি বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদার করেছে র্যাব-১১।জানা গেছে, ঈদকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ মহাসড়কে বিশেষ টহল ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ফাঁকা বাসাবাড়ি ও নির্জন এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের অপরাধ সংঘটিত না হতে পারে।এছাড়া ঈদের আগে শেষ মুহূর্তে যারা শহর ছেড়ে যাচ্ছেন, তাদের যাত্রা নিরাপদ রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধেও নজরদারি করছে র্যাব।র্যাব-১১ জানিয়েছে, শুধু নারায়ণগঞ্জ নয়, দেশব্যাপী চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও খুনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।সংশ্লিষ্টরা মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতায় ঈদের ছুটিতে নগরবাসী আরও নিরাপদ বোধ