কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
- আপডেট সময় : ১২:০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের কাঁচপুর বাজার সংলগ্ন পশ্চিম বেহাকুর এলাকায় একটি দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (দুপুর ) দিঘির পানিতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক (৩০) বছর বলে ধারণা করা হচ্ছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লাহ জানায়, মরদেহের পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালানো হচ্ছে। এ লক্ষ্যে মৃত নারী ভারসাম্যহীন হতে পারে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে । কেউ তার পরিচয় জানলে নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।এ বিষয়ে ওসি মহিবুল্লাহ আরও জানান আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হতে পারে বলে জানিয়েছে।