গণতন্ত্রের আপোষহীন প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
- আপডেট সময় : ০২:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

১৬ই জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার ৪নং ওয়ার্ডের আম্বর পেপার মিলের সরকার বাড়ি বালুর মাঠে বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে তাঁর রাজনৈতিক অবদান স্মরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।এসময় সভাপতিত্বে করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি সার্বিক তত্ত্বাবধানে পরিচালনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ বিষয়ক সম্পাদক কবির হোসেন। এ অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রীর ত্যাগ, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন।মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু নারায়ণগঞ্জ জেলার তরুণ দলের টি এইচ তোফা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ যুব বিষয়কসম্পাদক মাহাবুব হোসেন, সহ স্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।