নরসিংদী সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান: ১৩ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা।
- আপডেট সময় : ০৯:৪১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে


নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১), জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ টিম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।সোমবার (২৩ মার্চ ২০২৬) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে নরসিংদী মডেল থানাধীন সদর হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।অভিযানে হাসপাতাল চত্বর থেকে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের ১৩ সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।র্যাব সূত্র জানায়, স্বাস্থ্যসেবার পরিবেশ দালালমুক্ত ও সুশৃঙ্খল রাখতে সরকারের নির্দেশনার আলোকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। দালালদের কারণে সাধারণ রোগীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছিলেন এবং সঠিক চিকিৎসা সেবা পেতে বাধার সম্মুখীন হচ্ছিলেন।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী মডেল থানার মাধ্যমে তাদের নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়েছে।র্যাব-১১ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে