নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার
- আপডেট সময় : ০২:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধারনারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিমের দিকনির্দেশনায় একটি আভিযানিক দল ২৫ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় থানাধীন ১নং বাবুরাইল এলাকার ১১৮/১ মোবারকশাহ রোডে বনফুল সুইটস (প্রা:) নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ রবিন (৪০), পিতা: মৃত আজাদ, মাতা: আনোয়ারা বেগম। স্থায়ী ঠিকানা: বাবুরাইল, নারায়ণগঞ্জ।২. হৃদয় সিকদার ওরফে সুমন আহমেদ (২৮), পিতা: খোকন সিকদার ওরফে শরাফত ওরফে কামাল, মাতা: মায়া বেগম। ঠিকানা: ভূইয়াপাড়া, নারায়ণগঞ্জ।৩. মোঃ সজল (২১), পিতা: মোঃ শুক্কুর আলী, মাতা: মোছা: নাজমা। স্থায়ী ঠিকানা: রাঙ্গাবালী, পটুয়াখালী; বর্তমানে নারায়ণগঞ্জে বসবাসরত।৪. মোঃ মকবুল সরদার (৪০), পিতা: মৃত সুলতান সরদার, মাতা: আনোয়ারা বেগম। ঠিকানা: সৈয়দপুর, নারায়ণগঞ্জ।পুলিশের দাবি, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার, ১টি চাপাতি, ২টি ছোড়া, ৫টি রড ও ১টি হাম্বল জব্দ করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃত ৪ জন ও আরও ৩ জন পলাতক আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।