সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় যৌথ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
banglar potro
- আপডেট সময় : ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে দেওভোগ নূর মসজিদ ২ নম্বর গলির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন— মোঃ জয় মিয়া (২৫) ও মোঃ মিঠু মিয়া সর্দার (৩৫)। এ সময় তাদের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানের পর গ্রেফতারদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।