ফতুল্লায় ৬৫০ বোতল নেশাজাতীয় সিরাপ ‘FAIRDYL’ উদ্ধার, মিনি পিকআপসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ০৬:২৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

ফতুল্লায় ৬৫০ বোতল নেশাজাতীয় সিরাপ ‘FAIRDYL’ উদ্ধার, মিনি পিকআপসহ ২ মাদক কারবারি গ্রেফতারনারায়ণগঞ্জ, ২৬ জানুয়ারি: নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৬৫০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘FAIRDYL’ ও একটি মিনি পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নানের নির্দেশনায় এসআই (নিঃ) জহিরুল ইসলাম ও এসআই (নিঃ) মিলন ফকির সঙ্গীয় ফোর্সসহ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করেন। ফতুল্লা থানাধীন নিউ চাষাড়া সংলগ্ন ইসদাইর বাজার এলাকার বিবির বাজার রোডে রানার সুতার মিলের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে ৬৫০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘FAIRDYL’ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ (রেজি নং: ঢাকা মেট্রো-ন-১২-০৮৫৫) জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ মতিন মনির (৪৮), পিতা: মৃত হাকিম, স্ত্রী: শাহানারা বেগম, স্থায়ী ঠিকানা: ইন্দুরকান্দি হাসপাতালের পাশে, থানা: ইন্দুরকান্দি, জেলা: পিরোজপুর; বর্তমানে কুড়ের ঘাট খেয়াঘাট সংলগ্ন এলাকায় বসবাসরত।২. মোঃ শমসের আলী (৩২), পিতা: মৃত আসাদুল মিয়া, মাতা: শাহানারা বেগম, ঠিকানা: হাসান নগর বাবলা হাট চৌরাস্তা, থানা: কামরাঙ্গীরচর, ঢাকা।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।