মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত আদমজী জাতীয়তাবাদী বিএনপি কার্যালয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তিনি নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষায় সজাগ থাকার আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাশুকুল ইসলাম রাজিব, অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, আক্তারুজ্জামান মৃধা, মোঃ শাহআলম হিরা, মোঃ রুহুল আমিন ও মোহাম্মদ জাকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় সভাপতিত্ব করেন উকিল উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনা করেন মোঃ জাকির হোসেন।বক্তারা মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।