সাভারে চালককে জবাই করে হত্যা, মরদেহ উদ্ধার।
- আপডেট সময় : ০৫:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে মহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিং এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত মহিদুল ইসলাম ঝিনাইদহ জেলার সদর থানার চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার মন্ডলের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা আনন্দনগর হাউজিংয়ের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, নিহতকে জবাই করে হত্যা করা হয়েছে। তার গলায় ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।তিনি আরও জানান, হাতের আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।