সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ ও ভোক্তা অধিকার’র যৌথ অভিযানে দুই ক্লিনিকে জরিমানা।
- আপডেট সময় : ০১:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে দুইটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি ও কদমতলী এলাকায় এ যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযান সূত্রে জানা যায়, প্রথমে জালকুড়িতে অবস্থিত ‘জৈনপুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ অভিযান চালানো হয়। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে।পরে কদমতলীতে অবস্থিত ‘কদমতলী জেনারেল হাসপাতাল’-এ অভিযান পরিচালনা করা হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়, যা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। তবে অভিযানের সময় হাসপাতালের মালিকপক্ষের কাউকে না পাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।এদিকে, হাসপাতালটির ম্যানেজারকে আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হওয়ার শর্তে মুচলেকা দেওয়া হয়েছে।