সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল থেকে ছিটকে নিহত ১, আহত ১।
banglar potro
- আপডেট সময় : ১০:২১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ২০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) বিকেল প্রায় ৩টার দিকে মৌচাক স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপরজন আহত অবস্থায় পড়ে থাকেন।তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।ঘটনার বিষয়ে জানতে হাইওয়ে পুলিশের টিআই জুলহাস উদ্দিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট থানা ও হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।