সিদ্ধিরগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন ও নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ মাদক কারবারি গ্রেফতার।
- আপডেট সময় : ১০:০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৫ মার্চ ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৫০ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।অভিযানে গ্রেফতারকৃত আসামি হলেন ছাইদুর ইসলাম (২৬)। তিনি কক্সবাজার জেলার রামু থানার ডাকভাঙ্গা দক্ষিণ কচ্চপিয়া (গর্জনিয়া বাজার) এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক জানান তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে।